hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৯৭৯

৭. পর্ব-৭ঃ সওম (রোযা)

مشكاة المصابيح

১/৫ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

১৯৭৯
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: تَرَاءَ النَّاسُ الْهِلَالَ فَأَخْبَرْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ أَنِّىْ رَأَيْتُه فَصَامَ وَأَمَرَ النَّاسَ بِصِيَامِه. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِىُّ
ইবনু ‘উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, (একবার) চাঁদ দেখার জন্য লোকেরা একত্রিত হলো। (এ সময়) আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জানালাম যে, আমি চাঁদ দেখেছি। এতে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজে সওম পালন শুরু করলেন এবং লোকদেরকেও সওমের পালনের নির্দেশ দিলেন। (আবূ দাঊদ, দারিমী)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : আবূ দাঊদ ২৩৪২, ইরওয়া ৯০৮, সহীহ ইবনু হিববান ৩৪৪৭।