hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২০১৭

৭. পর্ব-৭ঃ সওম (রোযা)

مشكاة المصابيح

১/১২ পরিচ্ছেদঃ

তৃতীয় ‘অনুচ্ছেদ

২০১৭
মিশকাতুল মাসাবিহ
নির্ণীত নয়
وَعَنِ الْبُخَارِىِّ تَعْلِيقًا قَالَ: كَانَ ابْنُ عُمَرَ يَحْتَجِمُ وَهُوَ صَائِمٌ ثُمَّ تَرَكَه فَكَانَ يَحْتَجِمُ بِاللَّيْلِ
ইমাম বুখারী (রহঃ)থেকে বর্ণিতঃ
বর্ণনা করেছেন যে, ইবনু ‘উমার (প্রথম প্রথম) সায়িম অবস্থায় (শরীরে) শিঙ্গা লাগাতেন। কিন্তু পরে তিনি তা ত্যাগ করেন। তবে রাতের বেলা তিনি শিঙ্গা লাগাতেন।[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] ইমাম বুখারী (রহঃ) তাঁর (بَابُ الحِجَامَةِ وَالقَيْءِ لِلصَّائِمِ) ‘‘সায়িমের শিঙ্গা লাগানো এবং বমন (বমি) করা’’ অধ্যায়ে সানাদবিহীন অবস্থায় এটি বর্ণনা করেছেন। সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৩০৪।