hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২০২৮

৭. পর্ব-৭ঃ সওম (রোযা)

مشكاة المصابيح

১/১৫ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

২০২৮
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنْ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ عَوْفٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «صَائِمُ رَمَضَانَ فِى السَّفَرِ كَالْمُفْطِرِ فِى الْحَضَرِ». رَوَاهُ ابْنُ مَاجَهْ
‘আবদুর রহমন ইবনু ‘আওফ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রমাযান (রমজান) মাসে সফরের সায়িম, নিজের বাসস্থানে সায়িম না থাকার মতো। (ইবনু মাজাহ)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : ইবনু মাজাহ ১৬৬৬, য‘ঈফাহ্ ৪৯৮, য‘ঈফ আত্ তারগীব ৬৪৩। কারণ প্রথমত এর সানাদে বিচ্ছিন্নতা রয়েছে যেহেতু আবূ সালামাহ্ তার পিতা ‘আবদুর রহমান হতে শ্রবণ করেনি। আর দ্বিতীয়ত ‘উসামাহ্ ইবনু যায়দণ্ডএর স্মরণশক্তিতে দুর্বলতা রয়েছে।