hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২০৬১

৭. পর্ব-৭ঃ সওম (রোযা)

مشكاة المصابيح

৩/২০ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

২০৬১
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنْ مُسْلِمٌ الْقُرَشِىٌّ قَالَ: سَأَلت أَوْ سُئِلَ رَسُوْلُ اللّٰهِ ﷺ عَن صِيَامِ الدَّهْرِ فَقَالَ: «إِنَّ لِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا صُمْ رَمَضَانَ وَالَّذِىْ يَلِيهِ وَكُلَّ أَرْبِعَاءَ وَخَمِيسٍ فَإِذًا أَنْتَ قَدْ صُمْتَ الدَّهْرَ كُلَّه». رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِىُّ
মুসলিম আল কুরাশী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি অথবা অন্য কোন ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সবসময়ে সওম পালনের বিষয় জিজ্ঞেস করেছে। তখন তিনি বলেছেন, তোমার ওপর তোমার পরিবার-পরিজনের হক আছে। রমাযান (রমজান) মাসের সওম রাখো। আর রমাযান (রমজান) মাসের সাথের দিনগুলোতে রাখো। অর্থাৎ- ঈদুল ফিতরের পরের দিন থেকে ছয়টি সওম পালন কর। আর প্রত্যেক বুধ, বৃহস্পতিবার রাখতে পার। যদি তুমি এ দিনগুলো সওম রাখো তাহলে মনে করবে যে, তুমি সব সময়ই সিয়াম রেখেছ। (আবূ দাঊদ, তিরমিযী)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
1] য‘ঈফ : আবূ দাঊদ ২৪৩২, নাসায়ী ২৪১৯, শু‘আবূল ঈমান ৩৫৮৬, য‘ঈফ আত্ তারগীব ৬৩৫, তিরমিযী ৭৪৮। কারণ এর সানাদে ‘উবায়দুল্লাহ ইবনু মুসলিম একজন মাজহূল রাবী।