hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২০৭০

৭. পর্ব-৭ঃ সওম (রোযা)

مشكاة المصابيح

৩/২১ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

২০৭০
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنْ حَفْصَةَ قَالَتْ: أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنَّ النَّبِىُّ ﷺ: «صِيَامُ عَاشُورَاءَ وَالْعَشْرِ وَثَلَاثَةُ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَانِ قَبْلَ الْفَجْرِ». رَوَاهُ النَّسَائِيّ
হাফসা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, চারটি জিনিস এমন আছে যা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। ১. ‘আশূরার সওম। ২. যিলহজ মাসের প্রথম নয় দিনের সওম। ৩. প্রতি মাসের তিনদিন সওম। ৪. আর ফজরের (ফরযের) আগের দু’ রাক্‘আত (সুন্নাত) সলাত। (নাসায়ী)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : নাসায়ী ২৪১৬, আহমাদ ২৬৪৫৯, মু‘জামুল কাবীর ৩৫৪, ইরওয়া ৯৫৪। কারণ এর সানাদে ‘‘আবূ ইসহাকব আল আশ্জা‘ঈ’’ একজন মাজহূল রাবী।