hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২১০৫

৭. পর্ব-৭ঃ সওম (রোযা)

مشكاة المصابيح

৩/২৮ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

২১০৫
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّٰهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِىُّ ﷺ يَعُودُ الْمَرِيضَ وَهُوَ مُعْتَكِفٌ فَيَمُرُّ كَمَا هُوَ فَلَا يُعَرِّجُ يَسْأَلُ عَنْهُ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
আয়িশাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় হাঁটতে হাঁটতে পথের এদিক সেদিক না গিয়ে ও না দাঁড়িয়ে রোগীর অবস্থা জিজ্ঞেস করতেন। (আবূ দাঊদ ও ইবনু মাজাহ)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৪৭২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮৫৯৫, য‘ঈফ আল জামি‘ ৪৫৮৯। কারণ এর সানাদে লায়স ইবনু আবূ সুলায়ম একজন দুর্বল রাবী। হাফেয ইবনু হাজার (রহঃ) তার সম্পর্কে বলেন, তিনি একজন সত্যবাদী রাবী। কিন্তু শেষ দিকে স্মৃতিশক্তি এলোমেলো হওয়ায় নিজের হাদীস নিরূপণ করতে পারতেন না। ফলে তিনি মাতরূক হয়েছেন।