hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২১৪০

৮. পর্ব-৮ঃ কুরআনের মর্যাদা

مشكاة المصابيح

১/২ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

২১৪০
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ يَقُولُ: «لَوْ جُعِلَ الْقُرْاٰنُ فِى اهَابٍ ثُمَّ أُلْقِىَ فِى النَّار مَا احْتَرَقَ». رَوَاهُ الدَّارِمِىُّ
উকবাহ্ ইবনু ‘আমির (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, কুরআন কারীমকে যদি চামড়ায় মুড়িয়ে রেখে আগুন ধরিয়ে দেয়া হয় তাহলে তা পুড়বে না। (দারিমী)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : দারিমী ৩৩১০, সহীহাহ্ ৩৫৬২, আহমাদ ১৭৪০৯।
মিশকাতুল মাসাবিহ: হাদিস ২১৪০ (পর্ব-৮ঃ কুরআনের মর্যাদা)