hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২২০৩

৮. পর্ব-৮ঃ কুরআনের মর্যাদা

مشكاة المصابيح

১/৫ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

২২০৩
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنْ صُهَيْبٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «مَا اٰمَنَ بِالْقُرْاٰنِ مَنِ اسْتَحَلَّ مَحَارِمَه». رَوَاهُ التِّرْمِذِىُّ وَقَالَ: هٰذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُه بِالْقَوِىِّ
সুহায়ব (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক কুরআনে বর্ণিত হারামকে হালাল মনে করেছে সে কুরআনের উপর ঈমান আনেনি। (তিরমিযী; তিনি বলেছেন, এ হাদীসের সানাদ দুর্বল।)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : তিরমিযী ২৯১৮, ইবনু আবী শায়বাহ্ ৩০২০১, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৭২৯৫, শু‘আবূল ঈমান ১৭১, য‘ঈফ আত্ তারগীব ১০০, য‘ঈফ আল জামি‘ ৪৯৭৫। কারণ এর সানাদে আবূল মুবারক একজন মাজহূল রাবী। আর ইয়াযীদ ইবনু সিনান দুর্বল রাবী ।