hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২২০৮

৮. পর্ব-৮ঃ কুরআনের মর্যাদা

مشكاة المصابيح

১/৬ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

২২০৮
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ يَقُولُ: «حَسِّنُوا الْقُرْاٰنَ بِأَصْوَاتِكُمْ فَإِنَّ الصَّوْتَ الْحَسَنَ يُزِيدُ الْقُرْاٰنَ حُسْنًا». رَوَاهُ الدَّارِمِىُّ
বারা ইবনু ‘আযিব (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তোমরা কুরআনকে তোমাদের কণ্ঠস্বরের মধুর আওয়াজ দিয়ে সৌন্দর্যমণ্ডিত করে পড়বে। কারণ সুমিষ্ট স্বর কুরআনের সৌন্দর্য বাড়ায়। (দারিমী)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : দারিমী ৩৫৪৪, শু‘আবূল ঈমান ১৯৫৫, সহীহাহ্ ৭৭১, সহীহ আল জামি‘ ৩১৪৫।
মিশকাতুল মাসাবিহ: হাদিস ২২০৮ (পর্ব-৮ঃ কুরআনের মর্যাদা)