২৩
মিশকাতুল মাসাবিহوَعَنْ أَبِيْ مُوْسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : مَا أَحَدٌ أَصْبَرَ عَلى أَذًى يَسْمَعُه مِنَ اللهِ يَدعُوْنَ لَهُ الْوَلَدُ ثُمََّ يُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ. مُتَّفَقٌ عَلَيْهِ
আবূ মূসা আল আশ্‘আরী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কষ্টদায়ক কোন বিষয় শুনেও সবর করার ক্ষমতা আল্লাহ্র চেয়ে অধিক কারো নেই। মানুষেরা তাঁর সন্তান আছে বলে দাবি করে। (এরপরও তিনি মানুষের ওপর কোন প্রতিশোধ গ্রহণ না করে), বরং তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে জীবিকা দান করে থাকেন। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : বুখারী ৭৩৭৮, মুসলিম ২৮০৪, আহমাদ ১৯৫৮৯, সহীহ ইবনু হিব্বান ৬৪২; শব্দ বুখারীর।