hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২৩৯

২. পর্ব-২ঃ ‘ইলম (বিদ্যা)

مشكاة المصابيح

১/২ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

২৩৯
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَبْدِ اللهِ بْنِ عَمْرٍِو قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ الْعِلْمُ ثَلَاثَةٌ اۤيَةٌ مُحْكَمَةٌ أَوْ سُنَّةٌ قَائِمَةٌ أَوْ فَرِيضَةٌ عَادِلَةٌ وَمَا سِوى ذلِكَ فَهُوَ فَضْلٌ. رَوَاهُ أَبُوْ دَاؤُدَ وابْن مَاجَةَ
আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ‘ইলম বা জ্ঞান তিন প্রকার- (১) আয়াতে মুহকামাতের জ্ঞান, (২) সুন্নাতে ক্বায়িমার জ্ঞান এবং (৩) ফারীযায়ে আদিলার জ্ঞান। এর বাইরে যা আছে তা অতিরিক্ত। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৮৮৫, ইবনু মাজাহ্ ৫৪, য‘ঈফুল জামি‘ ৩৮৭১।

এ হাদীসের সানাদে দু’জন রাবী ‘আবদুর রহমান বিন যিয়াদ বিন না‘ঈম, ‘আবদুর রহমান রাফি‘ য‘ঈফ। বিধায় ইমাম যাহাবী তার ‘তালখীস’ নামক গ্রন্থের ৩/৩২২ পৃষ্ঠায় হাদীসটিকে য‘ঈফ বলেছেন।