hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২৩৯৪

১০. পর্ব-১০. আল্লাহ তা‘আলার নামসমূহ

مشكاة المصابيح

১/১৪ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

২৩৯৪
মিশকাতুল মাসাবিহ
খুবই দুর্বল
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: ﴿فَسُبْحَانَ اللهِ حِيْنَ تُمْسُوْنَ وَحِينَ تُصْبِحُوْنَ وَلَهُ الْحَمْدُ فِى السَّمٰوٰتِ وَالْأَرْضِ وَعَشِيًّا وَّحِيْنَ تُظْهِرُوْنَ إِلٰى قَوْلِه: وَكَذٰلِكَ تُخْرَجُوْنَ أَدْرَكَ مَا فَاتَه فِىْ يَوْمِه ذٰلِكَ وَمَنْ قَالَهُنَّ حِينَ يُمْسِىْ أَدْرَكَ مَا فَاتَه فِىْ ليلتِه. رَوَاهُ أَبُو دَاوُدَ
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ভোরে (ঘুম হতে) উঠে এ আয়াতটি পড়বে,

‘‘ফাসুবহা-নাল্ল-হি হীনা তুম্‌সূনা ওহীনা তুসবিহূন, ওয়া লাহুল হাম্‌দু ফিস্‌সামা-ওয়া-তি ওয়াল আরযি, ওয়া ‘আশিয়্যাও ওহীনা তুযহিরূন..... ওয়াকাযা-লিকা তুখরাজূন’’

(অর্থাৎ- অতএব আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর তোমরা সন্ধ্যায় ও সকালে এবং আসমান ও জমিনে প্রশংসা একমাত্র তারই জন্য, আর বিকালে ও দুপুরে উপনীত হও..... এভাবে বের হবে’’ পর্যন্ত’’- (সূরা আর্ রূম ৩০ : ১৭-১৯)। সে লাভ করবে ঐদিন যা তার ছুটে গেছে। আর যখন এ দু‘আ সন্ধ্যায় পড়বে তখন সে লাভ করবে যা তার ঐ রাতে ছুটে গেছে। (আবূ দাঊদ)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] খুবই দুর্বল : আবূ দাঊদ ৫০৭৬, য‘ঈফ আত্ তারগীব ৩৮০, য‘ঈফ আল জামি‘ ৫৭৩৩। কারণ এর সানাদে সা‘ঈদ বিন বাশীর মাজহূল রাবী আর মুহাম্মাদ বিন ‘আবদুর রহমান বিন বায়লামানী মাজহূল রাবী।