hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২৪১৮

১০. পর্ব-১০. আল্লাহ তা‘আলার নামসমূহ

مشكاة المصابيح

১/১৬ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

২৪১৮
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدَ قَالَ: اسْتَبَّ رَجُلَانِ عِنْدَ النَّبِىِّ ﷺ وَنَحْنُ عِنْدَه جُلُوسٌ وَأَحَدُهُمَا يَسُبُّ صَاحِبَه مُغْضَبًا قَدِ احْمَرَّ وَجْهُه فَقَالَ النَّبِىُّ ﷺ: «إِنِّىْ لَأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ عَنْهُ مَا يَجِدُ أَعُوذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ». فَقَالُوا لِلرَّجُلِ: لَا تَسْمَعُ مَا يَقُولُ النَّبِىُّ ﷺ؟ قَالَ: إِنِّىْ لَسْتُ بِمَجْنُوْنٍ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
সুলায়মান ইবনু সুরাদ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একদিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে দু’ ব্যক্তি পরস্পরকে গাল-মন্দ বলতে লাগল, আমরা তখন তাঁর পাশে বসা ছিলাম। তন্মধ্যে একজন তার সাথীকে খুব রাগতস্বরে গাল-মন্দ করছিল। এতে তার মুখমন্ডল বিবর্ণ হয়ে গিয়েছিল। এটা দেখে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটি কালাম (বাক্য) জানি, যদি সে তা পড়ে তাহলে তার রাগ চলে যাবে। সেটা হলো ‘‘আ‘ঊযুবিল্লা-হি মিনাশ্ শায়ত্ব-নির রজীম’’ (অর্থাৎ- আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে আশ্রয় চাই)। তখন সাহাবীগণ লোকটিকে বললেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তুমি কী শুনছ না? লোকটি বলল, নিশ্চয়ই আমি ভূতগ্রস্ত (পাগল) নই। (বুখারী, মুসলিম)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : বুখারী ৬১১৫, মুসলিম ২৬১০, আবূ দাঊদ ৪৭৮১, ইবনু আবী শায়বাহ্ ২৫৩৮২, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬৪৮৮, ইবনু হিববান ৫৬৯২, সহীহ আত্ তারগীব ২৭৫৪।