hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২৬৭০

১১. পর্ব-১১ঃ হজ্জ

مشكاة المصابيح

৩/৩০ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

২৬৭০
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
عَنْ عَمْرِو بْنِ الْأَحْوَصِ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ يَقُولُ فِىْ حَجَّةِ الْوَدَاعِ: «أَىُّ يَوْمٍ هٰذَا؟» قَالُوا: يَوْمُ النَّحْر الْأَكْبَرِ. قَالَ: «فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هٰذَا فِىْ بَلَدِكُمْ هٰذَا أَلا لَا يَجْنِىْ جانٍ عَلٰى نَفْسِه وَلَا يَجْنِىْ جَانٍ عَلٰى وَلَدِه وَلَا مَوْلُودٌ عَلٰى وَالِدِه أَلَا وَإِنَّ الشَّيْطَانَ قَدْ أَيسَ أَنْ يُعْبَدَ فِىْ بَلَدِكُمْ هٰذَا أَبَدًا وَلَكِنْ سَتَكُوْنُ لَه طَاعَةٌ فِيْمَا تَحْتَقِرُوْنَ مِنْ أَعْمَالِكُمْ فَسَيَرْضٰى بِه». رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالتِّرْمِذِىُّ وَصَحَّحَه
আমর ইবনুল আহ্ওয়াস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি বলতে শুনেছি, বিদায় হজে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে লোকেরা! এটা কোন্ দিন? (সমস্বরে) লোকেরা বললো, এটা হজে আকবারের (বড় হজের) দিন। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, (মনে রাখবে) তোমাদের জীবন, সম্পদ, ইজ্জত পরস্পরের মধ্যে যেমন হারাম বা পবিত্র। তেমনি আজকের এ দিন এ শহরে হারাম বা পবিত্র। সাবধান! কোন অপরাধকারী যেন তার জীবনের ওপর যুলুম না করে। সাবধান! কোন অপরাধী যেন নিজের সন্তানের ওপর যুলুম না করে। কোন সন্তান যেন তার পিতার ওপর যুলুম না করে। সাবধান! শয়তান চিরদিনের জন্যে নিরাশ হয়ে গেছে এ শহরে তার কোন পূজা হবে (না এ প্রসঙ্গে)। কিন্তু তোমাদের যে সব কাজের মধ্য দিয়ে তার অনুসারী হবে, অথচ সেসব কাজ তোমরা তুচ্ছ মনে করবে। আর এতেই সে খুশী হবে। (ইবনু মাজাহ, তিরমিযী; তিরমিযী হাদীসটিকে সহীহ বলেছেন)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : তিরমিযী ২১৫৯, ইবনু মাজাহ ৩০৫৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫৮৯৯, সহীহ আল জামি‘ ৭৮৮০।