hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২৭০৫

১১. পর্ব-১১ঃ হজ্জ

مشكاة المصابيح

৩/৩৫ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

২৭০৫
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنْ خُزَيْمَةَ بْنِ جَزِىٍّ قَالَ: سَأَلَتْ رَسُوْلَ اللّٰهِ ﷺ عَنْ أَكْلِ الضَّبُعِ. قَالَ: أَوَ يَأْكُلُ الضَّبُعَ أَحَدٌ؟. وَسَأَلْتُه عَنْ أَكْلِ الذِّئْبِ. قَالَ: أوَ يَأَكلُ الذِّئْبَ أَحَدٌ فِيهِ خَيْرٌ؟». رَوَاهُ التِّرْمِذِىُّ وَقَالَ: لَيْسَ إِسْنَادُه بِالْقَوِىِّ
খুযায়মাহ্ ইবনু জাযী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একদিন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যবু' (খাওয়ার ব্যাপারে) জিজ্ঞেস করলাম। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যবু' কি কেউ খায়? তারপর আমি নেকড়ে বাঘ খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যার মধ্যে কল্যাণ আছে এমন কেউ কি নেকড়ে খায়? (তিরমিযী; তিনি বলেন, হাদীসটির সানাদ দুর্বল)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : তিরমিযী ১৭৯২, ইবনু মাজাহ ৩২৩৫, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩৭৯৬। কারণ এর সনদে ইসমা‘ঈল ইবনু মুসলিম একজন সমালোচিত রাবী যেমনটি ইমাম তিরমিযী (রহঃ) বলেছেন। ‘আবদুল কারীম ইবনু আবিল মাখারিক্বও একজন দুর্বল রাবী।