hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২৭২৫

১১. পর্ব-১১ঃ হজ্জ

مشكاة المصابيح

৩/৪০ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

২৭২৫
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عَدِىِّ بْنِ حَمْرَاءَ قَالَ: رَأَيْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ وَاقِفًا عَلَى الْحَزْوَرَةِ فَقَالَ: «وَاللّٰهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللّٰهِ وَأَحَبُّ أَرْضِ اللّٰهِ إِلَى اللّٰهِ وَلَوْلَا أَنِّىْ أُخْرِجْتُ مِنْكِ مَا خَرجْتُ». رَوَاهُ الترمذيُّ وَابْنُ مَاجَهْ
আব্দুল্লাহ ইবনু ‘আদী ইবনু হামরাথেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল­াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হায্ওয়ারাহ্’য় দাঁড়ানো অবস্থায় দেখেছি, তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলছেনঃ (হে মক্কা!) আল্লাহর কসম! তুমি হলো আল্লাহর সর্বোত্তম জমিন ও আল্লাহর নিকট আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় জমিন। যদি আমি তোমার কাছ থেকে বিতাড়িত না হতাম, তাহলে (তোমাকে ছেড়ে) কক্ষনো অন্যত্র বের হতাম না। (তিরমিযী ও ইবনু মাজাহ)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : তিরমিযী ৩৯২৫, ইবনু মাজাহ ৩১০৮, সহীহ ইবনু হিব্বান ৩৭০৮, দারিমী ২৫৫২, সহীহ আল জামি‘ ৭০৮৯, মুসতাদরাক লিল হাকিম ৪২৭০।