hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২৭৩২

১১. পর্ব-১১ঃ হজ্জ

مشكاة المصابيح

৪/৪২ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

২৭৩২
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ أَبِىْ سَعِيْدٍ عَنِ النَّبِىِّ ﷺ قَالَ: «إِنَّ إِبْرَاهِيْمَ حَرَّمَ مَكَّةَ فَجَعَلَهَا حَرَامًا وَإِنِّىْ حَرَّمْتُ الْمَدِيْنَةَ حَرَامًا مَا بَيْنَ مَأْزِمَيْهَا أَنْ لَا يُهْرَاقَ فِيْهَا دَمٌ وَلَا يُحْمَلَ فِيْهَا سَلَاحٌ لِقِتَالٍ وَلَا تُخْبَطُ فِيْهَا شَجَرَةٌ إِلَّا لِعَلَفِ». رَوَاهُ مُسْلِمٌ
আবূ সা‘ঈদ আল খুদরী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইব্রাহীম (আঃ) মাক্কাকে সম্মানিত করেছেন এবং একে হারাম (পবিত্রতা) ঘোষণা করেছেন, আর আমি মাদীনাকে এর দু’ সীমার মধ্যবর্তী স্থানকে যথাযথভাবে সম্মানে সম্মানিত করলাম। এতে রক্তপাত করা যাবে না, যুদ্ধের জন্য অস্ত্র গ্রহণ করা যাবে না, পশুর খাবার ছাড়া এতে কোন গাছপালার পাতা ঝরানো যাবে না। (মুসলিম)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : মুসলিম ১৩৭৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৯৮২, সহীহ আল জামি‘ ১২৭১।