hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ৫৮৯

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

১/৭ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

وَسْوَسَةٌ (ওয়াস্ওয়াসাহ্) বলা হয় অস্পষ্ট বা গুপ্ত আওয়াজকে। কারো কারো মতে অন্তরে যেসব চিন্তার উদয় ঘটে তা-ই ওয়াস্ওয়াসাহ্, যদি সেগুলো পাপ এবং নিকৃষ্ট কাজের দিকে আহবান করে। আর যদি আল্লাহর আনুগত্যমূলক বা সন্তোষজনক চরিত্রের দিকে আহবান করে তাহলে তাকে ইলহাম বলা হয়। তবে وَسْوَسَةٌ হলো দ্বিধাযুক্ত একটি বিষয় যা কারো কাছে স্থির হয় না।
৫৮৯
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ أَنَسِ قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيّ ﷺ بِالظَّهَائِرِ فَسَجَدْنَا عَلى ثِيَابِنَا اتِّقَاءَ الْحَرِّ. مُتَّفَقٌ عَلَيْهِ وَلَفْظُه لِلْبُخَارِىِّ
আনাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা যখন নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পেছনে যুহরের সলাত আদায় করতাম, তখন গরম থেকে বাঁচার জন্য আমাদের কাপড়ের উপর সাজদাহ্ করতাম। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : বুখারী ৫৪২, মুসলিম ৬২০, নাসায়ী ১১১৬, তিরমিযী ৫৮৪, সহীহ ইবনু খুযাইমাহ্ ৬৭৫; শব্দসমূহ বুখারীর।