hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ৬০৫

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

১/৮ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

৬০৫
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
عَنْ عَلِيٍّ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ يَا عَلِيُّ ثَلَاثٌ لَا تُؤَخِّرْهَا الصَّلَاةُ إِذَا آنَتْ وَالْجَنَازَةُ إِذَا حَضَرَتْ وَالْأَيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفْوا. رَوَاهُ التِّرْمِذِىُّ
আলী (রাঃ)থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ হে ‘আলী! তিনটি বিষয়ে দেরী করবে নাঃ (১) সলাতের সময় হয়ে গেলে আদায় করতে দেরী করবে না। (২) জানাযাহ্‌ উপস্থিত হয়ে গেলে তাতেও দেরী করবে না। (৩) স্বামীবিহীন নারীর উপযুক্ত বর পাওয়া গেলে তাকে বিয়ে দিতেও দেরী করবে না। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : তিরমিযী ১০৭৫। কারণ এর সানাদে সা‘ঈদ ইবনু ‘আবদুল্লাহ আল জুহানী রয়েছে যাকে ইবনু হিব্বান, ‘আজালী বিশ্বস্ত বললেও ইমাম আবূ হাতিম ও ইমাম যাহাবী অপরিচিত হিসেবে উল্লেখ করেছেন। আর ইবনু হাজার তাকে মুতাবা‘আহ্-এর ক্ষেত্রে গ্রহণযোগ্য বলেছেন। কিন্তু এখানে তার কোন মুতাবা‘আহ্ নেই। তবে হাদীসের অর্থ সহীহ।