৬৪৬
মিশকাতুল মাসাবিহوَعَنْ بِلَالٍ قَالَ قَالَ لِيْ رَسُولُ اللهِ ﷺ لَا تُثَوِّبَنَّ فِي شَيْءٍ مِّنَ الصَّلَوَاتِ إِلَّافِي صَلَاةِ الْفَجْرِ. رَوَاهُ التِّرْمِذِىُّ وَاِبْنُ مَاجَةَ وَقَالَ التِّرْمِذِىُّ أَبُوْ إِسْرَائِيلَ الرَّاوِىْ لَيْسَ بِذَاكَ الْقَوِيِّ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ
বিলাল (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন : ফাজ্রের সলাত ব্যতীত কোন সলাতেই তাসবীব করবে না। [১]
কিন্ত তিরমিযী এ হাদীসের সমালোচনা করে বলেন, এ হাদীসের এক বর্ণনাকারী আবূ ইসরাঈল মুহাদ্দিসদের মতে নির্ভরযোগ্য নন।
কিন্ত তিরমিযী এ হাদীসের সমালোচনা করে বলেন, এ হাদীসের এক বর্ণনাকারী আবূ ইসরাঈল মুহাদ্দিসদের মতে নির্ভরযোগ্য নন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : তিরমিযী ১৯৮, ইবনু মাজাহ্ ৭১৫, য‘ঈফুল জামি‘ ৬১৯১। ইমাম তিরমিযী বলেনঃ আবূ ইসরাঈল এ হাদীসটি হাকাম ইবনু ‘উয়ায়নাহ্ থেকে শ্রবণ করেননি। বরং তিনি এটি হাসান থেকে ‘উমারাহ্ তারপর হাকাম এ সূত্রে বর্ণনা করেছেন। আর এ ‘উমারাহ্ খুবই দুর্বল রাবী। তবে হাদীসটি অর্থগতভাবে সহীহ, কারণ اَلصَّلَاةُ خَيْرُ مِّنَ النَّوْم ফজরের (ফজরের) সলাত (সালাত/নামায/নামাজ) ছাড়া অন্য কোন সলাতে বলা হয় না।