hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ৬৮৯

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৩/২০ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

৬৮৯
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
عَنِ ابْنُ عَبَّاسٍ قَالَ لَمَّا دَخَلَ النَّبِيُّ ﷺ الْبَيْتَ دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا وَلَمْ يُصَلِّ حَتّى خَرَجَ مِنْهُ فَلَمَّا خَرَجَ رَكَعَ رَكْعَتَيْنِ فِي قُبُلِ الْكَعْبَةِ وَقَالَ هذِهِ الْقِبْلَةُ. رَوَاهُ الْبُخَارِيُّ
ইবনু ‘আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, মাক্কাহ্‌ বিজয়ের দিন নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কা’বাহ্‌ ঘরে প্রবেশ করে প্রত্যেক কোণে জিকির">দু’আ করলেন, কিন্তু সলাত আদায় করলেন না। পরে বের হয়ে এলেন। কা’বার সামনে দুই রাক্‌’আত সলাত আদায় করলেন এবং বললেন, এটিই ক্বিবলাহ্‌। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : বুখারী ৩৯৮, মুসলিম ১৩৩০, সহীহ ইবনু হিব্বান ৩২০৮।