hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ৭২৩

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৩/২২ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

৭২৩
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِىْ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِذَا رَأَيْتُمْ الرَّجُلَ يَتَعَاهَدُ الْمَسْجِدَ فَاشْهَدُوا لَه بِالْإِيمَانِ فَإِنَّ اللّهَ تَعَالى يَقُولُ إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللهِ مَنْ اۤمَنَ بِاللهِ وَالْيَوْمِ الْاۤخِرِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وابن مَاجَةَ وَالدَّارِمِيُّ
আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কাউকে তোমরা যখন নিয়মিত মাসজিদে যাতায়াত করতে দেখবে তখন তার ঈমান আছে বলে সাক্ষ্য দেবে। কারণ আল্লাহ তা‘আলা বলেছেনঃ “আল্লাহর ঘর মাসজিদসমূহের রক্ষণাবেক্ষণ করে সেই ব্যক্তি যে আল্লাহর উপর ও পরকালের উপর ঈমান এনেছে”- (সূরাহ্‌ আত্‌ তাওবাহ্‌ ৯:১৮)। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : তিরমিযী ২৬১৭, ইবনু মাজাহ্ ৮০২, য‘ঈফ আত্ তারগীব ২০৩, দারিমী ১২৫৯। কারণ এর সানাদে দাররাজ ‘আবুস্ সামহ রয়েছে যে অনেক মুনকার হাদীস বর্ণনা করেছে।