hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ৭৮৩

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৩/২৮ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

৭৮৩
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنِ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ يُصَلِّي إِلى عُودٍ وَلَا عَمُودٍ وَلَا شَجَرَةٍ اِلَّا جَعَلَه عَلى حَاجِبِهِ الْأَيْمَنِ أَوْ الْأَيْسَرِ وَلَا يَصْمُدُ لَه صَمْدًا. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ
মিক্বদাদ ইবনু আসওয়াদ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে কখনও কোন কাঠ, স্তম্ভ অথবা কোন গাছকে (সোজাসুজি) সামনে রেখে সলাত আদায় করতে দেখিনি। যখনই দেখেছি তিনি, এগুলকে নিজের ডান ভ্রু অথবা বাম ভ্রুর সোজাসুজি রেখেছেন। নাক বরাবর সোজা রাখেননি। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৬৯৩। কারণ এর সানাদে একজন দুর্বল ও একজন অপরিচিত রাবী রয়েছে। অধিকন্তু এর সানাদ ও মাতান মুযত্বরিব বা বিশৃঙ্খলাপূর্ণ।