hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ৮০৭

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৩/৩২ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

৮০৭
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ عِكْرِمَةَ قَالَ صَلَّيْتُ خَلْفَ شَيْخٍ بِمَكَّةَ فَكَبَّرَ ثِنْتَيْنِ وَعِشْرِينَ تَكْبِيرَةً فَقُلْتُ لِابْنِ عَبَّاسٍ إِنَّه أَحْمَقُ فَقَالَ ثَكِلَتْكَ أُمُّكَ سُنَّةُ أَبِي الْقَاسِمِ ﷺ. رَوَاهُ الْبُخَارِيُّ
‘ইকরিমাহ্ (রহঃ)থেকে বর্ণিতঃ
আমি মাক্কায় এক শায়খের পিছনে (আবূ হুরায়রাহ্‌) সলাত আদায় করেছি। তিনি সলাতে মোট বাইশবার তাকবীর বলেন। আমি ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) এর কাছে বললাম, (মনে হচ্ছে) এ লোকটি নির্বোধ। এ কথা শুনে ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, এটা তো ‘আবূল কা-সিম (রাঃ) এর সুন্নাত। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : বুখারী ৭৮৮, আহমাদ ২৬৫৬।