hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ৮১১

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৩/৩২ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

৮১১
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ صَلّى بِنَا رَسُولُ اللهِ ﷺ الظُّهْرَ وَفِي مُؤَخَّرِ الصُّفُوفِ رَجُلٌ فَأَسَاءَ الصَّلَاةَ فَلَمَّا سَلَّمَ نَادَاهُ رَسُولُ اللهِ ﷺ يَا فُلَانُ أَلاَ تَتَّقِي اللّهَ أَلاَ تَرى كَيْفَ تُصَلِّي إِنَّكُمْ تَرَوْنَ أَنَّه يَخْفى عَلَيَّ شَيْءٌ مِمَّا تَصْنَعُونَ وَاللهِ إِنِّي لَارى مِنْ خَلْفِي كَمَا أَرى مِنْ بَيْنِ يَدَيَّ. رَوَاهُ أَحْمَد
আবূ হুরায়রাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের যুহরের সলাত আদায় করালেন। এক ব্যক্তি সর্বশেষ পিছনের সারিতে ছিল। সলাত খারাপভাবে আদায় করছিল। সে সলাতের সালাম ফিরাবার পর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে ডাকলেন, ও বললেন, হে অমুক! তুমি কি আল্লাহকে ভয় করছ না? তুমি কি জান না তুমি কিভাবে সলাত আদায় করছ? তোমরা মনে কর, তোমরা যা কর তা আমি দেখি না। আল্লাহ্‌র কসম! নিশ্চয় আমি দেখি আমার পিছনের দিকে, যেভাবে আমি দেখি আমার সামনের দিকে। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : মুসনাদে আহমাদ ৯৫০৪। যদিও এর সানাদে মুহাম্মাদ ইবনু ইসহক মুদাল্লিস রাবী রয়েছে যে ‘আন্‘আনা সূত্রে হাদীস বর্ণনা করে, কিন্তু হাদীসটির সহীহ বুখারী মুসলিমে শাহিদ বর্ণনা রয়েছে।