hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ৮৪৫

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৩/৩৭ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

৮৪৫
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ سَمِعْتُ رَسُوْلَ الله ﷺ قَرَأَ ﴿غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّيْنَ﴾ فَقَالَ آمِينَ وَمَدَّ بِهَا صَوْتَه. رَوَاهُ التِّرْمِذِيُّ وأَبُوْ دَاوٗدَ وَالدَّارِمِيُّ وَاِبْنُ مَاجَةَ
ওয়ায়িল ইবনু হূজর (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, তিনি সলাতে “গয়রিল মাগযূবি ‘আলাইহিম ওয়ালায্ যোয়াল্‌লীন” পড়ার পর সশব্দে ‘আমীন’ বলেছেন। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : আবূ দাঊদ ৯৩২, তিরমিযী ২৪৮, ইবনু মাজাহ্ ৮৫৫, দারিমী ১২৮৩; শব্দবিন্যাস তিরমিযীর।