hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ৮৮০

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৩/৪০ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

৮৮০
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللهِ عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا رَكَعَ أَحَدُكُمْ فَقَالَ فِي رُكُوعِه سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ ثَلَاثَ مَرَّاتٍ فَقَدْ تَمَّ رُكُوعُه وَذلِكَ أَدْنَاهُ وَإِذَا سَجَدَ فَقَالَ فِي سُجُودِه سُبْحَانَ رَبِّيَ الْأَعْلى ثَلَاثَ مَرَّاتٍ فَقَدْ تَمَّ سُجُودُه وَذلِكَ أَدْنَاهُ . رَوَاهُ التِّرْمِذِيُّ وأَبُوْ دَاوٗدَ وَاِبْنُ مَاجَةَ وَقَالَ التِّرْمِذِيُّ لَيْسَ اِسْنَادُه بِمُتَّصِلٍ لِأَنَّ عَوْنًا لَمْ يَلْقَ اِبْنُ مَسْعُوْدٍ
‘আওন ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যখন রুকূ’ করবে সে যেন রুকূ’তে তিনবার “সুবহা-না রব্বিয়াল ‘আযীম” পড়ে । তাহলে তার রুকূ’ পূর্ণ হবে । আর এটা হল সর্বনিম্ন সংখ্যা । এভাবে যখন সাজদাহ্‌ করবে, সাজদায়ও যেন তিনবার “সুবহা-না রব্বিয়াল আ’লা-” পড়ে । তাহলে তার সাজদাহ্‌ পূর্ণ হবে । আর তিনবার হল কমপক্ষে পড়া । [১] ইমাম তিরমিযী বলেন, এর সানাদ মুত্তাসিল নয় । কেননা ‘আওন (রহঃ)-এর ইবনু মাস’ঊদ (রাঃ)-এর সাথে সাক্ষাৎ হয়নি ।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৮৮৬, তিরমিযী ২৬১, ইবনু মাজাহ্ ৮৯০, য‘ঈফ আল জামি‘ ৫২৫। দু’টি কারণেঃ প্রথমত ‘আওন এবং ইবনু মাস্‘ঊদ-এর মাঝে বিচ্ছিন্নতা, দ্বিতীয়ত ইসহক বিন ইয়াযীদ একজন অপরিচিত রাবী।