hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ৯২৬

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/৪৯ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

৯২৬
মিশকাতুল মাসাবিহ
সহিহ লিগাইরিহি
وَعَنْهُ قَالَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ لَا تَجْعَلُوْا بُيُوْتَكُمْ قُبُوْرًا وَلَا تَجْعَلُوْا قَبْرِىْ عِيْدًا وَّصَلُّوْا عَلَىَّ فَاِنَّ صَلوتَكُمْ تَبْلُغُنِىْ حَيْثُ كُنْتُمْ. رَوَاهُ أَبُوْ دَاؤُدَ
উক্ত রাবী [আবূ হুরায়রাহ্ (রাঃ)]থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না, আর আমার কবরকেও উৎসবস্থলে পরিণত কর না। আমার প্রতি তোমরা দরূদ পাঠ করবে। তোমাদের দরূদ নিশ্চয়ই আমার কাছে পৌছে, তোমরা যেখানেই থাক না কেন। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ লিগয়রিহী : আবূ দাঊদ ২০৪২, সহীহ আল জামি‘ ৭২২৬। আলবানী (রহঃ) বলেনঃ আমি নাসায়ীর সুনানে সুগরায় পায়নি। হয়তবা তাঁর সুনানে কুবরা বা عَمَلُ الْيَوْمِ اللَّيْلَةِ গ্রন্থে রয়েছে। তবে ইমাম সুয়ূত্বী তার ‘‘জামি‘উল কাবীর’’ গ্রন্থে নাসায়ীর দিকে মোটেও সমন্বিত করেননি। বরং তিনি আবূ দাঊদ, বায়হাক্বীর দিকে নিসবাত করেছেন। হাদীসের সানাদটি মূলত হাসান তবে তার শাহিদ বর্ণনা থাকায় তা সহীহ-এর স্তরে উন্নীত হয়েছে।