সহিহ মুসলিম: হাদিস ৩২৬
১. ঈমান
صحيح مسلم
১/৭৬ পরিচ্ছেদঃ
মহান আল্লাহ্র বাণীঃ “নিশ্চয় তিনি তাঁকে দ্বিতীয়বার দেখেছেন”-(সূরাহ আন্ নাজ্ম ৫৩ : ১৩) নাবী( সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি ইসরা মি’রাজের রাত্রে তাঁর প্রভূকে দেখেছেন?
৩২৬
সহিহ মুসলিমইবনু আব্বাস (রাযিঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহ্র বাণীঃ “তিনি যা দেখেছেন, তাঁর অন্তকরণ তা অস্বীকার করেনি” “এবং নিশ্চয়ই তিনি তাঁকে আরেক বার দেখেছেন” (সূরাহ আন্ নাজ্ম ৫৩ :১১ ও ১৩) আয়াতদ্বয়ের ব্যাখ্যা হচ্ছেঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর প্রভূকে হৃদয় অন্তকরণ দ্বারাই দেখেছেন। (অর্থাৎ বাহ্যিক চোখে প্রত্যক্ষ করেননি)। (ই.ফা. ৩৩৪; ই.সে. ৩৪৫)