hadith book logo

সহিহ মুসলিম: হাদিস ৩৯১১

২৩. মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান)

صحيح مسلم

১/১০ পরিচ্ছেদঃ

যে ব্যক্তি আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে রসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নেয় সে মু’মিন যদিও সে কাবীরাহ গুনাহে লিপ্ত হয়

৩৯১১
সহিহ মুসলিম
সহিহ হাদিস
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِ الْكِلاَبِ إِلاَّ كَلْبَ صَيْدٍ أَوْ كَلْبَ غَنَمٍ أَوْ مَاشِيَةٍ ‏.‏ فَقِيلَ لاِبْنِ عُمَرَ إِنَّ أَبَا هُرَيْرَةَ يَقُولُ أَوْ كَلْبَ زَرْعٍ ‏.‏ فَقَالَ ابْنُ عُمَرَ إِنَّ لأَبِي هُرَيْرَةَ زَرْعًا
ইবনু ‘উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুর হত্যা করতে হুকুম দিয়েছেন। তবে শিকারী কুকুর, বকরী পাহারা দানের কুকুর অথবা অন্য জীবজন্তু পাহারা দেয়া কুকুর ব্যতীত। অতঃপর ইবনু ‘উমারের নিকট বলা হলো যে, আবূ হুরায়রা্‌ (রাঃ) তো ক্ষেত পাহারার কুকুরের কথাও বলে থাকেন। ইবনু ‘উমার (রাঃ) বললেনঃ আবূ হুরাইরার ক্ষেত আছে। [১৯] (ই. ফা. ৩৮৭৪, ই. সে. ৩৮৭৩)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৯] ইমাম নাবাবী (রহঃ) বলেন, এ হাদীসে ‘আবূ হুরাইরাহ (রাঃ)-এর তো ক্ষেত আছে’ –এ কথা দ্বারা ইবনু উমার (রাঃ) আবূ হুরাইরাহ্‌ (রাঃ)-কে অবজ্ঞা করা কিংবা হাদীসে সন্দেহ পোষণ উদ্দেশ্য নয়। বরং এর অর্থ হবে আবূ হুরাইরাহ (রাঃ)-এর ক্ষেত আছে বলে তিনি হাদীসখানা ভালোভাবে হিফাযাত করেছেন। অধিকন্তু সাহাবীগণ সকলেই হাদীস বর্ণনার ক্ষেত্রে সেকাহ বিধায় কেবল আবূ হুরাইরাহ্‌ (রাঃ) হতে হাদীসটি বর্ণিত হলেও তা গ্রহণযোগ্য। ( সহীহ মুসলিম- শারহে ইমাম নাবাবী, ২য় খণ্ড, ২০ পৃঃ)