hadith book logo

সহিহ মুসলিম: হাদিস ৪৭২১

৩৪. প্রশাসন ও নেতৃত্ব

صحيح مسلم

১/২০ পরিচ্ছেদঃ

ঈমানের শাখা-প্রশাখার সংখ্যা, তাঁর সর্বোচ্চ ও সর্বনিম্ন শাখার বর্ণনা, লজ্জা শরমের ফাযীলাত এবং তা ঈমানের অঙ্গ হওয়ার বর্ণনা

৪৭২১
সহিহ মুসলিম
সহিহ হাদিস
وَحَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ أَخْبَرَنِي مُجَاشِعُ بْنُ مَسْعُودٍ السُّلَمِيُّ، قَالَ جِئْتُ بِأَخِي أَبِي مَعْبَدٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ الْفَتْحِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بَايِعْهُ عَلَى الْهِجْرَةِ ‏.‏ قَالَ ‏"‏ قَدْ مَضَتِ الْهِجْرَةُ بِأَهْلِهَا ‏"‏ ‏.‏ قُلْتُ فَبِأَىِّ شَىْءٍ تُبَايِعُهُ قَالَ ‏"‏ عَلَى الإِسْلاَمِ وَالْجِهَادِ وَالْخَيْرِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عُثْمَانَ فَلَقِيتُ أَبَا مَعْبَدٍ فَأَخْبَرْتُهُ بِقَوْلِ مُجَاشِعٍ فَقَالَ صَدَقَ ‏.‏
মুজাশি’ ইবনু মাস’উদ সুলামী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, মক্কা বিজয়ের পর একদা আমি আমার ভাই আবূ মা’বাদ (রাঃ)- কে নিয়ে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দরবারে আসলাম। তখন আমি আরয করলাম, হে আল্লাহ্‌র রসূল! আপনি তাকে হিজরাতের বাই’আত করান। তিনি তখন বললেন, হিজরাতের দিন অতিক্রান্ত, তার যোগ্য পাত্ররা সে সুযোগ নিয়ে নিয়েছে। আমি বললাম, তাহলে কিসের উপর বাই’আত নিবেন? তিনি বললেন, ইসলাম, জিহাদ ও সৎকাজের বাই’আত হতে পারে।

আবূ ‘উসমান (রহঃ) বলেন, আমি আবূ মা’বাদের সাথে সাক্ষাৎ করে তাকে মুজাশি’ (রহঃ)-এর কথা জানালাম। তিনি বললেন, সে যথার্থই বলেছে। (ই.ফা. ৪৬৭৪, ই.সে. ৪৬৭৬)