আবদুল্লাহ ইবনু জা’ফার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি ‘আলীকে কূফায় বলতে শুনেছি যে, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: পৃথিবীর স্ত্রীলোকদের মাঝে সর্বোত্তম হলেন (সে যুগে) মারইয়াম বিনতু ‘ইমরান, আর (এ যুগে) খাদীজাহ্ বিনতু খুওয়াইলিদ।
বর্ণনাকরী আবূ কুরায়ব (রহঃ) বলেন, ওয়াকী ইশারা করলেন আকাশ ও জমিনের দিকে।
(ই.ফা. ৬০৫৩, ই.সে. ৬০৯০)