তিনি বলেন: রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন বকরী যাবাহ করতেন তখন বলতেন, এর গোশ্ত খাদীজাহ্র বান্ধবীদের পাঠিয়ে দাও। একদা আমি তাঁকে রাগিয়ে দিলাম এবং বললাম, খাদীজাহ্কে এতই ভালবাসেন? রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন বললেনঃতাঁর ভালবাসা আমার মনে জায়গা করে নিয়েছে।
(ই.ফা. ৬০৬০, ই.সে. ৬০৯৭)