hadith book logo

সহিহ মুসলিম: হাদিস ৭১২১

৫৩. জান্নাত, জান্নাতের নি’আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা

صحيح مسلم

১/১৯ পরিচ্ছেদঃ

মু’মিন ব্যতীত কেউই জান্নাতে প্রবেশ করবে না, মু’মিনদের ভালোবাসা ঈমানের অঙ্গ আর তা অর্জনের উপায় হলো পরস্পর অধিক সালাম বিনিময়

৭১২১
সহিহ মুসলিম
সহিহ হাদিস
জাবির (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মৃত্যুর তিন দিন আগে তাঁকে আমি এ কথা বলতে শুনেছি যে, তোমাদের সকলেই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মারা যায়। (ই.ফা. ৬৯৬৫, ই.সে. ৭০২৩)
সহিহ মুসলিম: হাদিস ৭১২১ (জান্নাত, জান্নাতের নি’আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা)