১
আর্থ-সামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা
লেখকঃ মোঃ এনামুল হক • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
যাকাত এর পারিভাষিক পরিচয়
ইসলামী শরীয়াতের পরিভাষায় জীবন যাত্রার অপরিহার্য প্রয়োজন পুরণের পর সম্পদে পূর্ণ এক বছরকাল অতিক্রম করলে ঐ সম্পদ থেকে নির্দিষ্ট অংশ আল্লাহর নির্ধারিত খাতে ব্যয় করাকে যাকাত বলা হয়। [. ড. কালাজী, মুজামু লুগাতিল ফুকাহা (করাচী: ইদারাতুল কুরআন, তা.বি), পৃ. ২৩৩।]
আল্লামা জুরজানী বলেন:
الزكاة فى الشرع عبارة عن إيجاب طائفة من المال فى مال مخصوص لمالك مخصوص
ইউসুফ কারযাভী বলেন, শরীয়াতের দৃষ্টিতে যাকাত ব্যবহৃত হয় ধন-মালে সুনির্দিষ্ট ও ফরযকৃত অংশ বোঝানোর জন্য। যেমন পাওয়ার যোগ্য অধিকারী লোকদের নির্দিষ্ট অংশের ধন-মাল দেওয়াকে যাকাত বলা হয়। [. আল্লামা ইউসুফ কারযাভী, ইসলামের যাকাত বিধান, অনুবাদ: মাওলানা আ: রহীম, ১ম খন্ড (ই.ফা.বা, ২য় প্রকাশ, ২০০৮) পৃ. ৪৯।]
ইমাম ইবনে তাইমিয়া বলেন, যাকাত আল্লাহ নির্দেশিত অংশ ধন-মাল থেকে হকদারদের দিয়ে দেয়া, যাতে মন-আত্মা পবিত্র হয় এবং ধন-মাল পরিচ্ছন্ন হয় ও বৃদ্ধি পায়। [. ইমাম ইবনে তাইমিয়া, মজমুয়ায়ে ফতওয়া, ২য় খন্ড, পৃ. ৮।]
নিজের অর্থ সম্পদের একটি নির্দিষ্ট অংশ অভাবী মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়াকে যাকাত বলে। এটাকে যাকাত বলার কারণ হল এভাবে যাকাত দাতার অর্থ সম্পদ এবং তার নিজের আত্মা পবিত্র -পরিচ্ছন্ন হয়ে যায়। যাকাতের শরয়ী অর্থই তো, আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে কোন মালদার ব্যক্তি কর্তৃক কোন হকদার ব্যক্তিকে তার মালের নির্ধারিত অংশ অর্পন করা।