hadith book logo

প্রশ্নোত্তরে রমযান ও ঈদ

লেখকঃ অধ্যাপক মোঃ নূরুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

১০-ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রশ্ন ২১৯ : ঈদের শুভেচ্ছা বিনিময়ের নির্দিষ্ট কোন পরিভাষা আছে কি?

উঃ হাঁ, সাহাবায়ে কিরাম ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেন :

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ

‘‘আল্লহ তা‘আলা আমাদের ও আপনার ভাল কাজ কবূল করুন।’’ (ফতহুল বারী)

এছাড়াও বলা যেতে পারে :

كُلَّ عَام وَأَنْتُمْ بِخَيْرٍ

প্রতি বছরই আপনারা ভাল থাকুন।

অথবাঃ

( عِيْدٌ سَعِيْدٌ ) عِيْدٌ مُبَارَكٌ

ঈদ মোবারক (আপনাকে বরকতময় ঈদের শুভেচ্ছা)।

প্রশ্ন ২২০ : ঈদের সালাত থেকে বাড়ী ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কোন কাজটি করতেন?

উঃ দু’রাকাত নফল সালাত আদায় করতেন। সাহাবী আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন,

أَنَّهُ كَانَ لاَ يُصَلِّىْ قَبْلَ الْعِيْدِ شَيْئًا فَإِذَا رَجَعَ إِلَى مَنْزِلِهِ صَلَّى رَكْعَتَيْنِ

নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ঈদের দিন ফজরের সালাতের পর থেকে) ঈদের সালাতের পূর্ব পর্যন্ত মধ্যবর্তী সময়ে কোন প্রকার সুন্নাত নফল সালাত পড়েন নি। (ঈদগাহ থেকে) বাড়ী ফিরেই তিনি প্রথমে দু’রাক‘আত (সুন্নাত) সালাত আদায় করতেন। (ইবন মাজাহ : ১২৯৩)

উল্লেখ্য যে, ঈদের সময় আত্মীয়স্বজনের বাড়ীতে বেড়াতে যাওয়া, তাদের খোঁজ খবর নেয়া, তাদেরকে দাওয়াত দেয়া এগুলো উত্তম ইবাদত।