hadith book logo

প্রশ্নোত্তরে রমযান ও ঈদ

লেখকঃ অধ্যাপক মোঃ নূরুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

৭ম অধ্যায় : সিয়াম কাদের উপর ফরয

প্রশ্ন ২৪ : কাদের উপর সিয়াম পালন ফরয?

উত্তর : (১) প্রাপ্ত বয়স্ক, (২) সুস্থ বিবেক বুদ্ধিসম্পন্ন, (৩) মুকীম ও সমর্থবান এমন সব গুণ সম্পন্ন প্রত্যেক মুসিলম নর-নারীর উপর সিয়াম পালন করা ফরয।

প্রশ্ন ২৫ : কী অবস্থায় কাদের উপর সিয়াম ফরয নয়?

উ: নিম্নবর্ণিত দশপ্রকার মানুষের উপর সিয়াম পালন ফরয নয়, তারা হল :

[১] অমুসলিম

[২] অপ্রাপ্ত বয়স্ক/ অর্থাৎ নাবালেগ

[৩] পাগল

[৪] এমন বৃদ্ধলোক যে ভাল-মন্দ পার্থক্য করতে পারে না

[৫] এমন বৃদ্ধ ব্যক্তি যে রোযা রাখতে সমর্থ নয়। বা এমন রোগী যার রোগমুক্তির সম্ভাবনা নেই। এমন ব্যক্তিদের উপর ফিদইয়া দেয়া ওয়াজিব।

[৬] মুসাফির

[৭] রোগাক্রান্ত ব্যক্তি

[৮] ঋতুবতী মহিলা

[৯] গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী

[১০] দুর্ঘটনায় পতিত বা বিপদগ্রস্ত লোককে রক্ষাকারী ব্যক্তি।