hadith book logo

প্রশ্নোত্তরে রমযান ও ঈদ

লেখকঃ অধ্যাপক মোঃ নূরুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

৩-আরাফার দিনের সিয়াম

প্রশ্ন ২৩৬ : আরাফার দিন কোনটি?

উত্তর : যিলহজ্জ মাসের ৯ তারিখ যেদিন হাজীরা আরাফাতের মাঠে সমবেত হন।

প্রশ্ন ২৩৭ : আরাফার দিনে সওম পালনকারীকে আল্লাহ কী পুরস্কার দেবেন?

উত্তর : এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

صِيَامُ يَوْمُ عَرَفَةٍ أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِيْ قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِيْ بَعْدَهُ

আরাফার দিনের সওম সম্পর্কে আল্লাহর কাছে আশা করি যে, তা বিগত একবছর ও আগামী একবছর (এ দুই বছর)’র পাপের কাফফারা হিসেবে গ্রহণ করা হবে। (মুসলিম : ১১৬২)

প্রশ্ন ২৩৮ : যারা আরাফাতের মাঠে হাজ্জ পালনরত থাকবে তারাও কি এ সওম পালন করবে?

উত্তর : না, তারা এ সওম পালন করবে না। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জ পালন অবস্থায় এ দিনে রোযা রাখনেনি। হাজ্জের পরবর্তী কার্যক্রম সম্পাদরেন শক্তি অর্জনের জন্য এ দিনে হাজীদের রোযা না রাখার মধ্যে সওয়াব বেশি।