hadith book logo

প্রশ্নোত্তরে রমযান ও ঈদ

লেখকঃ অধ্যাপক মোঃ নূরুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

২৭শ অধ্যায়: নফল সিয়াম

প্রশ্ন ২২৭ : সুন্নাত ও নফল সিয়ামের মর্যাদা কেমন?

উত্তর : এ জাতীয় সিয়াম পালন করলে প্রচুর সাওয়াব অর্জিত হয়। আর না করলে কোন গুনাহ হয় না।

প্রশ্ন ২২৮ : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়মিত সুন্নাত ও নফল সিয়াম পালন করতেন?

উত্তর : না নিয়মিত করেন নি। কিন্তু যখন সিয়াম শুরু করতেন তখন বিরতিহীনভাবে পালন করতেন। সাহাবারা তখন মনে করতেন সুন্নাত সিয়াম বোধ হয় আর ত্যাগ করবেন না। আবার যখন সিয়াম পরিত্যাগ করতেন তখন সাহাবাদের মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধ হয় আর এসব সিয়াম পালন করবেন না।

প্রশ্ন ২২৯ : নফল সিয়াম কোন মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতেন?

উত্তর : শাবান মাসে।

প্রশ্ন ২৩০ : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কী কী সুন্নাত ও নফল সিয়াম পালন করেছেন?

উত্তর : নিম্ন বর্ণিত সিয়াম তিনি পালন করছেন :

১. শাওয়াল মাসের ৬টি রোযা

২. যিলহাজ্জ মাসের প্রথম দশকের সিয়াম

৩. আরাফার দিনের সওম

৪. মুহররম মাসের সওম

৫. আশুরার সিয়াম

৬. শাবান মাসের সওম

৭. প্রতি মাসে ৩ দিন সিয়াম

৮. সোমবার ও বৃহস্পতিবার সিয়াম

৯. একদিন পর পর সিয়াম

১০. বিবাহে অসমর্থদের সিয়াম।