hadith book logo

রমজান ও পরবর্তী সময়ে করণীয়

লেখকঃ আবুল কালাম আজাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

এতেকাফকারীর জন্য অনুমোদিত এবাদত :

সব ধরনের এবাদতই এতেকাফকারীর জন্য অনুমোদিত। যেমন, নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, দোয়া, ইসতেগফার, সালামের উত্তর দেয়া, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ফতোয়া প্রদান, ইলম শিক্ষা ইত্যাদি। এতেকাফকারীর জন্য পর্দা টানিয়ে লোকজন থেকে নিজেকে আড়াল করে নেয়া মোস্তাহাব। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন একটি তুর্কি তাঁবুতে যার প্রবেশ দ্বার ছিল একটি পাটি। মুসলিম

এতেকাফকারী প্রয়োজনীয় বিছানা-পত্র কাপড় ইত্যাদি সাথে নিয়ে নিবে। যাতে মসজিদ হতে বেশি বের হতে না হয়। এতেকাফকারীর জন্য মসজিদের ভেতরে পানাহার, ঘুমানো, গোসল, সাজগোজ, সুগন্ধি ব্যবহার, পরিবার-পরিজনের সাথে কথোপকথন ইত্যাদি সবই বৈধ। তবে লক্ষ্য রাখতে হবে যেন সীমাতিরিক্ত না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এতেকাফস্থলে তাঁর পত্নীগণের সাক্ষাৎ ও কথোপকথন হাদিস দ্বারা প্রমাণিত।