hadith book logo

রমজান ও পরবর্তী সময়ে করণীয়

লেখকঃ আবুল কালাম আজাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

লাইলাতুল কদর

কদর শব্দের অর্থ:

১। সম্মান করা : বিভিন্ন ফজিলতের কারণে এই রজনি সম্মানের অথবা যে ব্যক্তি উদ্যাপন করে সে সম্মানের পাত্র।

২। সংকীর্ণ করা: এ রজনিতে অধিক-হারে ফেরেস্তাগণের অবতরণ ও তাদের বিচরণের ফলে পৃথিবী সংকীর্ণ হয়ে পড়ে।

৩। নির্ধারণ করা : এ রজনিতে পরবর্তী বছরের ভাগ্য নির্ধারণ করা হয়।