১
রমজান ও পরবর্তী সময়ে করণীয়
লেখকঃ আবুল কালাম আজাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
যে সব কারণে রোজা ভঙ্গ হয়না
ভুলবশত পানাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:—
من نسي و هو صائم فأكل أو شرب فليتم صومه فأنما أطعمه الله وسقاه . متفق عليه
যদি কোন ব্যক্তি রোজা অবস্থায় ভুলবশত পানাহার করে ফেলে সে যেন তার রোজা পূর্ণ করে, কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন।
অনিচ্ছাকৃত বমি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:—
من ذرعه القيء فليس عليه شيء .
যার অনিচ্ছাকৃত বমি হয়েছে তার রোজা কাজা করার প্রয়োজন নেই। মুসলিম
রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে।
রোগের কারণে উত্তেজনা ব্যতীত বীর্য নির্গত হলে।
স্ত্রী চুম্বন অথবা আলিঙ্গন করার কারণে রোজা ভঙ্গ হবে না।
আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় তাকে চুম্বন করতেন। বোখারি,মুসলিম
কিন্তু যে ব্যক্তি চুম্বন বা আলিঙ্গনের কারণে উত্তেজিত হয়ে নিজেকে সংযত রাখতে পারবে না, তার জন্য স্ত্রী চুম্বন ও আলিঙ্গন করা মাকরূহ।