১
নবী ﷺ যেভাবে হজ করেছেন (জাবের রা. যেমন বর্ণনা করেছেন)
লেখকঃ শাইখ মুহাম্মাদ নাসেরুদ্দীন আল-আলবানী – রাহেমাহুল্লাহ – • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
ভূমিকা
بسم الله الرحمن الرحيم
نحمده ونصلي على رسوله الكريم
বাংলা ভাষায় হজ বিষয়ক গ্রন্থের সংখ্যা একেবারে নগন্য না হলেও রাসূলুল্লাহ ﷺ-এর হজের আদ্যোপান্ত বিবরণ সংবলিত কোনো বই আজ পর্যন্ত প্রকাশিত হয়নি। অথচ বর্তমানের জেনে-বুঝে ইসলাম পালনকারী অনেক ধর্মানুরাগী মুসলিমই এ বিষয়ে জানার আগ্রহ রাখেন। তাদের এ আগ্রহের কথা বিবেচনা করেই বাংলাদেশ চ্যারিটেবল এন্ড রিসার্চ ফাউন্ডেশন (BCRF) শাইখ নাসিরুদ্দীন আলবানী রহ. সংকলিত এ সংক্রান্ত আকরিক গ্রন্থ ‘হাজ্জাতুন নবী’ বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে উপস্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
হজ বিষয়ক যত হাদীস রয়েছে তার মধ্যে ‘হাদীসু জাবের রা.’ নামে খ্যাত এই হাদীসটির বিশুদ্ধতার ব্যাপারে হাদীস বিশারদগণ একমত হয়েছেন। হাদীসটিতে মহানবী ﷺ এর হজের সফরের শুরু থেকে হজের সমাপ্তি পর্যন্ত হজ সম্পর্কিত যাবতীয় কাজের ধারাবাহিক বর্ণনা রয়েছে।
হাদীসটি মূলত মুসলিম শরীফে স্থান পেয়েছে। তবে এই হাদীসের সাথে রাসূলুল্লাহ ﷺ এর হজ সংক্রান্ত জাবের রা. বর্ণিত অন্যসব হাদীস যা অন্য হাদীস গ্রন্থে রয়েছে এমনকি মুসলিম শরীফেরও অন্য অধ্যায়ে রয়েছে, সেগুলো এখানে সন্নিবেশিত হয়েছে। সেক্ষেত্রে যথাযথ সূত্র উল্লেখ করা হয়েছে।
মূল আরবী থেকে আমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. এটিএম ফখরুদ্দীন বইটি বাংলায় ভাষান্তর করেছি। মূল গ্রন্থের সঙ্গে মিলিয়ে দক্ষ হাতে এটি সম্পাদনা করেছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গবেষণা কর্মকতা ড. মাওলানা আবদুল জলীল এবং কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির আল-ফিক্হ ফ্যাকাল্টির চেয়ারম্যান ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া মজুমদার। বইটির অনুবাদ ও ভাষাগত পরিমার্জনে সহযোগিতা করেছেন বিসিআরএফ-এর গবেষণা কর্মকর্তা আলী হাসান তৈয়ব।
এ বইয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তা‘আলা তাদের উত্তম বিনিময় দান করুন। আমীন।
নুমান আবুল বাশার
চেয়ারম্যান
BCRF