১
নবী ﷺ যেভাবে হজ করেছেন (জাবের রা. যেমন বর্ণনা করেছেন)
লেখকঃ শাইখ মুহাম্মাদ নাসেরুদ্দীন আল-আলবানী – রাহেমাহুল্লাহ – • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
পশু যবেহ ও মাথা মুন্ডন
৮৩- অতপর তিনি পশু যবেহের স্থানে গেলেন। তারপর নিজ হাতে তেষট্টিটি ‘উট’ [. ইবন মাজা।] যবেহ করলেন।
৮৪- অতপর আলী রা. কে অবশিষ্টগুলো যবেহ করার দায়িত্ব দিলেন তিনি তাকে নিজের হাদীতে শরীক রাখলেন।
৮৫- এরপর প্রত্যেক যবেহকৃত উট থেকে এক টুকরো করে নিয়ে রান্না করতে নির্দেশ দিলেন। তখন টুকরোগুলো এক পাতিলে রেখে রান্না করা হল। অতপর দুজনে তার শুরবা পান করলেন। [. এ থেকে জানা গেল, নফল বা ওয়াজিব কুরবানীর গোশত কুরবানীকারী নিজে খেতে করতে পারবেন।]
৮৬- এক বর্ণনায় রয়েছে, ‘জাবের রা. বলেন, রাসুলুল্লাহ ﷺ নিজের স্ত্রীদের পক্ষ থেকে একটি গাভি যবেহ করেন।’ [. মুসলিম।]
৮৭- অন্য বর্ণনায় এসেছে, ‘তিনি সাত জনের পক্ষ থেকে একটি উট যবেহ করেন। আর সাতজনের পক্ষ থেকে একটি গাভি যবেহ করেন।’ [. মুসলিম।] ‘অতপর আমরা সাতজন উটে শরীক হলাম। এক লোক রাসূলুল্লাহ ﷺ কে বলল, আপনি কি মনে করেন, গাভিতেও শরীক হওয়া যাবে? তখন তিনি বললেন,
مَا هِىَ إِلاَّ مِنَ الْبُدْنِ
গাভিতো উটের (বিধানের) অন্তর্ভুক্ত।’ [. বুখারী ফিত-তারীখ।]
৮৮- ‘জাবের রা. বলেন, আমরা মিনায় তিনদিন উটের গোশত খেয়ে তারপর খাওয়া থেকে বিরত রইলাম। অতপর রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে অনুমতি দিয়ে বললেন,
كُلُوا وَتَزَوَّدُوا
‘তোমরা খাও এবং পাথেয় হিসেবে রেখে দাও [. মুশরিকরা তাদের যবেহকৃত হাদীর গোশত ভক্ষণ করত না। তারা নিজদের জন্য তা হারাম মনে করত। মহান আল্লাহ ও তাঁর রাসূল তা খাওয়ার নির্দেশ প্রদানের মাধ্যমে জাহেলী যুগের কুপ্রথার বিলুপ্তি ঘটান।]।’ [. মুসনাদে আহমদ।] ‘জাবের রা. বলেন, অতপর আমরা খেলাম এবং জমা করে রাখলাম।’ [. বুখারী, মুসনাদে আহমদ।] ‘এভাবে সেগুলো নিয়ে আমরা মদীনায় পৌঁছলাম।’ [. মুসনাদে আহমদ।]