hadith book logo

বিদায় হজের খুতবা কিছু আলোকপাত

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

জাহিলিয়াতের সৌন্দর্য‍ প্রদর্শন প্রত্যাখ্যান :

﴿ وَقَرۡنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ ٱلۡجَٰهِلِيَّةِ ٱلۡأُولَىٰۖ ﴾ [ الاحزاب : ٣٣ ]

‘আর তোমরা গৃহে আবস্থান করো এবং প্রাক- জাহেলী যুগের মত সৌন্দর্য প্রদর্শন করো না।’ {সূরা আল-আহযাব, আয়াত : ৩৩}

মুজাহিদ রহ. বলেন, ‘জাহেলী যুগে নারীরা পুরুষদের সামনে নির্লজ্জভাবে চলাফেরা করত। একেই জাহিলিয়াতের সৌন্দর্য প্রদর্শন বলা হয়েছে।’ [. আদ্দুররুল মানুছুর : ৬/২০৬।]

কাতাদা রহ. বলেন, ‘সৌন্দর্য প্রদর্শন হলো, নারীদের দেহভঙ্গি ও নৃত্যচালসহ ঘর থেকে বের হওয়া।’ [. তাবারী : ২০/২৫৯।]

কেননা সৌন্দর্য প্রদর্শনী ও বেলেল্লাপনার মাধ্যমে নারীদের ধার্মিকতা ও ধর্মীয় চেতনা ধ্বংস হয়ে যায়। এভাবে নারীরা বিশ্বাসঘাতক পুরুষদের জন্য উন্মুক্ত ভোগ সামগ্রীতে পরিণত হয়। অশ্লীলতার ব্যাপকতা ঘটে ঈমানদারদের মাঝে। তারা প্রলুব্ধ হয় জাহেলী ক্রিয়াকলাপ ও রীতিনীতির প্রতি।