১
বিদায় হজের খুতবা কিছু আলোকপাত
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
জাহিলিয়াতের গর্ব প্রত্যাখ্যান :
﴿ إِذۡ جَعَلَ ٱلَّذِينَ كَفَرُواْ فِي قُلُوبِهِمُ ٱلۡحَمِيَّةَ حَمِيَّةَ ٱلۡجَٰهِلِيَّةِ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلۡمُؤۡمِنِينَ وَأَلۡزَمَهُمۡ كَلِمَةَ ٱلتَّقۡوَىٰ وَكَانُوٓاْ أَحَقَّ بِهَا وَأَهۡلَهَاۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا ٢٦ ﴾ [ الفتح : ٢٦ ]
‘যখন কাফিররা তাদের অন্তরে আত্ম-আহমিকা পোষণ করেছিল, জাহিলী যুগের আহমিকা।’ {সূরা আল-ফাতাহ, আয়াত : ২৬}
ইসলাম এসেছে অন্ধ বংশপ্রীতির বন্ধনকে আকীদাগত ভ্রাতৃত্ব এবং আল্লাহ তা‘আলার নির্দেশ মানা ও তাঁর সন্তুষ্টি প্রার্থনার দিক থেকে এক আল্লাহ তা‘আলার দাসত্বের বন্ধনে রূপান্তরের জন্য। এমন বন্ধন যার ভিত্তি কোনো রক্ত, বর্ণ বা জাতীয়তার ওপর নয়। এ হলো ঈমানের আত্মীয়তা এবং আকীদার বন্ধন। কারণ, ইসলাম চায় মানব হৃদয় কেবল এক আল্লাহর জন্যই নিবেদিত হোক। আল্লাহ ছাড়া অন্য সবার সম্পর্ক থেকে সে পবিত্র হোক। তার আত্মা হোক বর্ণবাদ, ভৌগলিক সীমারেখা ও জাতীয়বাদমুক্ত। এককথায় ইসলাম পরিপন্থী সব শ্লোগান ও সঙ্কীর্ণতা থেকে পবিত্র।