১
সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত
লেখকঃ নু‘মান আবুল বাশার • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
ভূমিকা
বিসমিল্লাহির রাহমানির রাহীম
সকল প্রশংসা আল্লাহ তা‘আলার, যিনি আমাদের জন্য ইসলামকে দীন হিসেবে পছন্দ করেছেন এবং বাইতুল্লাহ’র হজ ফরয করেছেন। সালাত ও সালাম সৃষ্টির সেরা সেই মহামানবের ওপর, যাকে তিনি হিদায়াতের দূত হিসেবে আমাদের কাছে প্রেরণ করেছেন। শান্তি বর্ষিত হোক তাঁর পরিবার-পরিজন, সঙ্গী-সাথী ও অনাগত সকল অনুসারীর ওপর।
হজ বিশ্ব মুসলিমের মিলনমেলা। এ এক বিশাল ও মহতি সমাবেশ। ভাষা, বর্ণ, দেশ ও স্বভাব-প্রকৃতির ভিন্নতা সত্ত্বেও এখানে দুনিয়ার নানা প্রান্তের মানুষ এক মহৎ ইবাদতের লক্ষ্যে একত্রিত হয়। এটি একটি আত্মিক, দৈহিক, আর্থিক ও মৌখিক ইবাদত। এতে সামাজিক ও বৈশ্বিক, দাওয়াহ ও প্রচার এবং শিক্ষা ও সংস্কৃতির নানা বিষয়ের সমাহার ঘটে। তাই এর যাবতীয় নিয়ম-কানুন ও বিধি-বিধান সম্পর্কে জ্ঞাত হওয়া এবং তা সঠিকভাবে পালন করা একান্ত প্রয়োজন। মূলত এসবের মাধ্যমেই হাজী সাহেবান সঠিক অর্থে তাদের হজ পালন করতে পারবেন। পৌঁছতে পারবেন তাদের মূল লক্ষ্যে। কাঙ্ক্ষিত সে লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে তাদেরকে সহায়তা প্রদানের জন্যই আমাদের এ প্রয়াস। আমরা কতটুকু সফল হয়েছি, তা বিচারের ভার বিজ্ঞপাঠকদের ওপর।
বইটির আদ্যোপান্ত জুড়ে আছে বাংলাদেশ চ্যারিটেবল এন্ড রিসার্চ ফাউন্ডেশন (BCRF) -এর গবেষণা পরিষদ ও সম্পাদকমণ্ডলীর একান্ত নিষ্ঠা ও শ্রমের স্বাক্ষর। এছাড়াও গবেষণার বিভিন্ন পর্যায়ে যাদের সহযোগিতা আমাদেরকে ঋণী করেছে তারা হলেন, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা জাকেরুল্লাহ আবুল খায়ের, ভাই ওয়ালী উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ছাত্র কামারুজ্জামান শামীম, মুহাম্মাদ জুনায়েদ, উম্মে হানী ও আব্দুল্লাহ আল-মামুনসহ বেশ ক’জন মেধাবী মুখ। বিজ্ঞজনদের পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণও আমাদেরকে অনেকাংশে ঋণী করেছে।
যার পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় বইটি প্রকাশের মুখ দেখতে যাচ্ছে, তিনি হলেন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সম্মানিত সদস্য জনাব মিনহাজ মান্নান ইমন। তিনি ও তাঁর বন্ধু জনাব নাঈমসহ সংশ্লিষ্ট সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ তা‘আলা তাদের সকলকে উত্তম প্রতিদান দিন। আমীন!
বাংলাদেশ চ্যারিটেবল এন্ড রিসার্চ ফাউন্ডেশন (BCRF)