১
সংক্ষিপ্ত হজ, উমরা ও যিয়ারত
লেখকঃ নু‘মান আবুল বাশার • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৭
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদ্বয়ের কবর যিয়ারত
তাহিয়্যাতুল মসজিদ বা ফরয সালাত পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদ্বয়ের কবরে সালাম নিবেদন করতে যাবেন।
কবরের কাছে গিয়ে কবরের দিকে মুখ দিয়ে কিবলাকে পেছনে রেখে দাঁড়িয়ে বলবেন,
اَلسَّلامُ عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، صَلَّى اللهُ وَسَلَّمَ وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ أَفْضَلَ مَا جَزَى اللهُ نَبِيًّا عَنْ أُمَّتِهِ .
(আস্সালামু ‘আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সাল্লা্ল্লাহু ও সাল্লামা ওয়া বারাকা ‘আলাইকা, ওয়া জাযাকা আফদালা মা জাযাল্লাহু নাবিয়্যান ‘আন উম্মাতিহি)।
“হে আল্লাহর রাসূল, আপনার ওপর সালাম, আল্লাহর রহমত ও তাঁর বরকতসমূহ। আল্লাহ আপনার ওপর সালাত, সালাম ও বরকত প্রদান করুন। আর আল্লাহ কোন নবীর প্রতি তার উম্মতের পক্ষ থেকে যত প্রতিদান তথা সাওয়াব পৌঁছান, আপনার প্রতি তার থেকেও উত্তম প্রতিদান ও সাওয়াব প্রদান করুন।”
আর যদি এ ধরনের অন্য কোনো উপযুক্ত দো‘আ পড়েন তবে তাও পড়তে পারেন।
অতপর ডান দিকে এক হাত এগিয়ে আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর কবরের সামনে যাবেন। সেখানে পড়বেন,
اَلسَّلامُ عَلَيْكَ يَا أَبَا بَكَرْ، اَلسَّلامُ عَلَيْكَ يَا خَلِيْفَةَ رَسُوْلِ اللهِ فِي أُمَّتِهِ، رَضِيَ اللهُ عَنْكَ وَجَزَاكَ عَنْ أُمة محمد خيراً .
(আস্সালামু ‘আলাইকা ইয়া আবা বাকর, আসসালামু ‘আলাইকা ইয়া খালীফাতা রাসূলিল্লাহি ফী উম্মাতিহী, রাদিয়াল্লাহু ‘আনকা ওয়া জাযাকা ‘আন উম্মাতি মুহাম্মাদিন খাইরা)।
এরপর আরেকটু ডানে গিয়ে উমার রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে দাঁড়াবেন। সেখানে বলবেন,
اَلسَّلامُ عَلَيْكَ يَا عُمَرُ، اَلسَّلامُ عَلَيْكَ يَا أَمِيْرَ المُؤْمِنِيْنَ، رَضِيَ اللهُ عَنْكَ وَجَزَاكَ عَنْ أُمَّةِ محُمدٍ خيراً .
(আস্সালামু আলাইকা ইয়া উমার, আসসালামু ‘আলাইকা ইয়া আমীরাল মুমিনীন, রাদিয়াল্লাহু ‘আনকা ওয়া জাযাকা ‘আন উম্মাতি মুহাম্মাদিন খাইরা।)
তারপর এখান থেকে চলে আসবেন। দো‘আর জন্য কবরের সামনে, পিছনে, পূর্বে বা পশ্চিমে- কোনো দিকেই দাঁড়াবেন না। ইমাম মালেক রহ. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে শুধু সালাম জানানোর জন্য দাঁড়াবে, তারপর সেখান থেকে সরে আসবে। যেমনটি ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা করতেন। ইবনুল জাওযী রহ. বলেন, শুধু নিজের দো‘আ চাওয়ার জন্য কবরের সামনে যাওয়া মাকরূহ। ইবন তাইমিয়া রহ. বলেন, দো‘আ চাওয়ার জন্য কবরের কাছে যাওয়া এবং সেখানে অবস্থান করা মাকরূহ। [ইবন তাইমিয়া, মাজমূ‘ ফাতাওয়া: ২৪/৩৫৮।]
কবর যিয়ারতের সময় নিচের আদবগুলোর প্রতিও লক্ষ্য রাখবেন:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঁচু মর্যাদা ও সম্মানের প্রতি খেয়াল রাখবেন। উচ্চস্বরে কোনো কথা বলবেন না।
ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে অন্যকে কষ্ট দিবেন না।
কবরের সামনে বেশিক্ষণ দাঁড়াবেন না।