hadith book logo

সহজ হজ্জ ও ওমরাহ্‌ নির্দেশিকা

লেখকঃ শাইখ আখতারুল আমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

১০ই - জিল্‌ হজ্জের কার্যাবলীঃ

মুযদালিফা বা মিনার যে কোন স্থান থেকে ৭টি কংকর সংগ্রহ করা।

বড় জামরায় কংকর নিক্ষেপের পূর্বে তালবিয়া বন্ধ করা।

সূর্যদয়ের পর উচ্চস্বরে ওআল্লাহু আকবারহ বলে বড় জামরায় একে একে ৭টি কংকর নিক্ষেপ করা। (ওয়াজিব)

মিনা বা মক্কার হারামের সীমানার মধ্যে যে কোন স্থানে কুরবানী করা। (তামাত্তু এবং ক্কিরাণকারীর জন্য ওয়াজিব)

নিজ হাতে কুরবানী করা। (কুরবানীর টাকা দায়িত্বশীল ব্যাংকে দেয়াও বৈধ)

সম্ভব হলে কুরবানী থেকে কিছু অংশ ভক্ষণ করা।

ঈদের দিন ব্যতিত পরবর্তী তিন দিনও (১১, ১২, ১৩) কুরবানী করা বৈধ।

মাথা মুন্ডন বা চুল ছোট করে হালাল হওয়া। (মহিলাগণ চুলের অগ্রভাগ থেকে আঙ্গুলের গিরা সমপরিমাণ কাটবে।) (ওয়াজিব)

মক্কা গিয়ে রমল বিহীন তাওয়াফে ইফাযাহ্‌ করা। (রুকন)

তাওয়াফের পর পূর্বের ন্যায় দু রাকাআত নামায পড়া।

তামাত্তু কারীর সাফা-মারওয়া সাঈ করা। (রুকন)

১০ তারিখের কাজগুলি (কংকর নিক্ষেপ, কুরবানী, মাথা মুন্ডান ও তওয়াফ) ধারাবাহিক ভাবে সমপাদন করার চেষ্টা করা। (আগে পিছে হয়ে গেলে অসুবিধা নেই।)