hadith book logo

হজ কিভাবে মাবরূর হবে

লেখকঃ নুমান বিন আবুল বাশার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

তিন : হজের উদ্দেশ্য ও বাস্তবতা উপলব্ধি।

যে কারণে হজের বিধান প্রবর্তন করা হয়েছে, সেই রহস্য নিগুড় তত্ব ও লক্ষ্য উদ্দেশ্য উপলব্ধি তার হজ মাবরুর বা সফর হওয়ায় যথেষ্ট ভূমিকা রাখে। কারণ এই অনুভূতি ও উপলব্ধি নামাজে খুশু (বিনয় ও একাগ্রতা) তুল্য। অতএব যার নামাজে যত বেশি খুশু পাওয়া যাবে তার নামাজ তত বেশি গৃহীত হবে। অনুরূপ হজ। অর্থাৎ বান্দা যখন হজের বাস্তবতা ও লক্ষ্য উদ্দেশ্যের প্রতি গুরুত্ব রেখে হজের বিধান আদায় করবে এবং এই হজের মাধ্যমে তার আকিদা বিশ্বাস ও জীবন চলার ধারাকে সঠিক করে নিবে তখন তার হজ অধিকতর গৃহীত হবে এবং মহা পুরস্কারে পুরস্কৃত হবে। এবং এই স্তরে সেই পৌছতে পারবে যে নিজের আত্নাকে প্রস্ত্তত করবে ও হজের হাকিকত, লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে পর্যালোচনা ও গবেষণা করবে। আর যে এমন করবে না তার আমল ও শ্রম বৃথা যাওয়ার সম্ভাবনা থেকে যাবে।